ময়মনসিংহে পুলিশের সাথে আলাদা গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হন ৩
পুলিশ সদস্য। গত ভোরে সদর উপজেলার জয় বাংলাবাজার ও সানকিপাড়া এলাকায় এ ঘটনা
ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, সদর
উপজেলার কৃষক আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার
রাতে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে নিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় জয় বাংলাবাজারে
পৌঁছলে আসামির সঙ্গিরা পুলিশের ওপর গুলি ছুঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে আলমগীর
মারা যায়। এদিকে, নগরীর সানকিপাড়া এলাকায় স্কুলশিক্ষক মোবারক মোর্শেদ
মিল্কীকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী সিরাজুল ইসলাম পুলিশের সাথে গোলাগুলিতে
নিহত হয়েছে।

