জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় লেগুনার যাত্রী সিয়াম নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ মে) বিকালে উপজেলার ডুকলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম (১১) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ডুকলাটি গ্রামের তমছের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, উপজেলার বানিয়ারা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা বিকালে ডুকলাহাটি লেভেল ক্রসিংয়ে পৌঁছে বিকল হয়ে পড়ে। এ সময় চিত্রা এক্সপ্রেস ট্রেন লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমরে মুচরে প্রায় ত্রিশ ফুট দূরে ট্রেন লাইনের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু সিয়াম নিহত হয়। এ ঘটনায় লেগুনার চালক রাজু মিয়া (৪০)সহ ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর রেলওয়ের স্টেশনের স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল বলেন, ওই লেভেল ক্রসিংয়ে কোন গেইটম্যান নাই। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় সোয়া পাঁচটার দিকে ঢাকার উদ্দেশে মির্জাপুর ছেড়ে গেছে। এ ছাড়া দুর্ঘটনায় ট্রেন ও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।
শনিবার, মে ১৯, ২০১৮
মির্জাপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, আহত তিন
Tags
# জেলা সংবাদ
# টাঙ্গাইল
# বাংলাদেশ.
# মির্জাপুর
# মৃত্যু
About সময় সংবাদ
মৃত্যু
লেবেলসমূহ:
জেলা সংবাদ,
টাঙ্গাইল,
বাংলাদেশ.,
মির্জাপুর,
মৃত্যু
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

