টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৪, ২০১৮

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।সময় সংবাদ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগানকে সামনে নিয়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উদ্যোগে এ আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরিফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বালা মিয়া, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here