টাঙ্গাইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২০, ২০১৮

টাঙ্গাইলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ইমন (২২) নামের এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত দুইটার দিকে মির্জাপুর-বালিয়া-উয়ার্শী সড়কের পুষ্টকামুরী দক্ষিণপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইমন  উপজেলার পুষ্টকামুরী পাড়ার ইয়াকুম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ। এসময় সেখান থেকে ছুরি এবং চাকু উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান,  টহলরত পুলিশ সদস্যরা ওই এলাকায় গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময়  পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ছিনতাইকারীদের সাথে বেশ কিছুক্ষণ বন্ধুকযুদ্ধ সংগঠিত হয়। পরে এক পর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। নিহত ইমন উপজেলায় একাধিক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের লাশ রোববার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here