মেহেরপুরে দেয়াল চাপায় এক বৃদ্ধা নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ১১, ২০১৮

মেহেরপুরে দেয়াল চাপায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে ঘরের দেওয়াল ধ্বসে তাসিরন খাতুন (৭২) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে  ওই ঘটনা ঘটে।
নিহত তাসিরণ খাতুন তেরঘরিয়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এ দিন সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় ও বৃষ্টির সময় নিজ ঘরে অবস্থান করছিলেন সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের তাসিরন খাতুন। এসময় ঘরের দেওয়াল ধ্বসে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here