জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ- টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সোনালী (৫) ও সিরুমী (৭) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোনালী কাশিল পশ্চি পাড়া মনির খানের মেয়ে ও সিরুমী ওই এলাকায় পাশের বাড়ী বুলু জমাদারের মেয়ে
জানা যায়, সোনালী ওসিরুমী ১০মে বৃহস্পতিবার বিকালে দু জন বাড়ীর কাউকে না জানিয়ে পাশ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে দুই জনেই ওই নদীতে ডুবে যায়। পরে ভিবিন্ন জায়গায় খুজা খুজি এক পর্যারে নদীর পারে দু"জনের জুতা দেখতে পার। পরে খুজা খুজি করে ঝিনাই নদী থেকে সন্ধায় দু"জনকে স্থানীয়রা উদ্বার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক রাতে দু"জনকে মৃত ঘোষনা করেন।
কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক দুই শিশু মেয়ে মৃত বিষয়টি নিশ্চিত করেছেন ।

