নরসিংদীতে ৮২০ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৯, ২০১৮

নরসিংদীতে ৮২০ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধিঃ

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ একটি তেলবাহী লড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজা উদ্ধার করেছেন । এঘটনায় আটককৃতরা হলো, নারায়নগঞ্জ এর সিদ্দিরগঞ্জ থানার এছর এলাকার আমজাদ খানের ছেলে রিগান আহমেদ (২১), একই এলাকার বাবুল মিয়ার ছেলে সজিব মিয়া (২৩) ও ব্রাহ্মনবাড়িয়ার আখাউরা থানার বাউতলা এলাকার মাদক ব্যবসায়ী হান্দু মিয়ার স্ত্রী  মোসাঃ নেহেরা (৩৫)। 

নরসিংদী গোয়েন্দা পুলিশের দেয়া এক সংবাদ বার্তায় জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব নামক স্থানে একটি তেল বহনকারী ট্যাংকার ট্রাক তল্লাশী করে ট্যাংকার এর ভিতরে বিশেষ কৌশলে রাখা ৭ টি প্লাস্টিকের বস্তায় রাখা ৮২০ পিস ফেনসিডিল ও ২৬ কেজী গাজা পাওয়া যায়।এসময় ট্রাকের চালক ও হেলপার কে আটক করা হয়। পরে তাদের মোবাইলে ফোন দেয়ার সূত্র ধরে ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যাবসায়ী হান্দু মিয়া ও তার স্ত্রী কে গ্রেফতার করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালানো হয়। এসময় হান্দু মিয়া কে না পাওয়া গেলেও তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী নেহেরা কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার হান্দু মিয়া এ অভিনব উপায়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারহ করতো। তেলের ট্যাংকার কেউ তল্লাশী করতোনা বলে তারা নির্বিঘ্নে মাদকের ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বাদী হয়ে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করেছেন। 

Post Top Ad

Responsive Ads Here