লাক্স-চ্যানেল আই সুপারস্টার হলেন মিম মানতাশা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

লাক্স-চ্যানেল আই সুপারস্টার হলেন মিম মানতাশা

বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সন্ধ্য ৭টার পর থেকেই ছিল টানটান উত্তেজনা। কে হচ্ছে এবারের চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার? অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষণা করা হলো এবারের মুকুট বিজয়ীর নাম।
আকাশ ছোঁয়ার স্বপ্নে সবাইকে পেছনে ফেলে প্রথম হলেন। উপস্থিতি সবাইকে চমকে দিয়ে আবেগ আর উৎকণ্ঠার লড়াইয়ে ২০১৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয় করে নিলেন তিনি।
দেশের কয়েক হাজার সুন্দরীকে পেছনে ফেলে বিজয়মুকুট ছিনিয়ে নিলেন মিম মানতাশা। শুধু সৌন্দর্যই নয়, মেধা ও যোগ্যতাই যে সৌন্দর্যের প্রধান মাপকাঠিতে সবাইকে পিছনে ফেলে মানতাশা প্রমাণ করে দিলেন আমিই পেরেছি স্বপ্নটাকে ধরতে। সেই সঙ্গে শুক্রবারের বর্ণিল আয়োজনের মাধ্যমে শুধু মুকুটই নয়, বিজয়ের হাসিতে জয় করে নিলেন দর্শকের হৃদয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হলেন যথাক্রমে সারওয়াত আজাদ বৃষ্টি ও সামিয়া অথৈ ।
প্রতিযোগিতায় শুরু থেকে চূড়ান্ত আসরে বিচারকের দায়িত্ব পালন করেন গায়ক তাহসান খান, নায়ক আরিফিন শুভ ও সাদিয়া ইসলাম মৌ। তাদের সঙ্গে চূড়ান্ত রাউন্ডে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাননীয় সংসস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেতা আলী যাকের ও অভিনেত্রী ঈশিতা। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’বিদ্যা সিনহা মিম।
অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর প্রমুখ। এদিকে পাঁচ সুন্দরীর মধ্যে কে সেরা, এ নিয়ে নানা আলোচনা চলছে কিছুদিন ধরে। পাঁচ সুন্দরীর মধ্যে ছিলেন, সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা।
এদের মধ্যে কে হচ্ছেন লাক্স সুপারস্টার? এ নিয়েই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে ভাঙ্গলো এ জল্পনা কল্পনা। অনুষ্ঠানের শুরুতে ছিল সেরা ১০ প্রতিযোগীর কোরিওগ্রাফি উজ্জল পারফর্ম। এরই মধ্য দিয়ে মঞ্চে হাজির হন সেরা পাঁচ প্রতিযোগী। এরপর ছিল চ্যানেল আই প্রেজেন্ট লাক্স- সুপারস্টার ২০১৮ প্রতিযোগিতার কিছু মুহূর্তের ভিডিওচিত্র। এছাড়া ছিলেন বিগত লাক্স সুন্দরী মম মিম ও মেহজাবিনের সুন্দর পারফর্ম । আরও পারফর্ম করেন এ সিজনের তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ। তাদের মনোমুগ্ধকর পরিবেশণা উপস্থিত সবার মাঝেই অন্যরকম আনন্দ নিয়ে আসে।
পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। এবারের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার বিজয়ী পেয়েছেন পাঁচ লক্ষ টাকা এবং একটি নতুন গাড়ি। এ ছাড়া প্রথম রানারআপ ৪ লাখ টাকা ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন ৪ লাখ টাকা।
চতুর্থ থেকে দশম স্থান পাওয়া প্রতিযোগী প্রত্যেকের জন্য ছিল এক লাখ টাকা করে। এ ছাড়া রয়েছে অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহারসামগ্রী। তারকা খোঁজার এই প্রতিযোগিতা সম্মিলিতভাবে আয়োজন করেছিল ইউনিলিভার বাংলাদেশ, এশিয়াটিক লি. ও চ্যানেল আই।

Post Top Ad

Responsive Ads Here