মেহেরপুরে কমিউনিটি ক্লিনিকের নিরাপদ পানি,স্যানিটেশন ব্যবস্থা স্থাপনের সংস্কার পরবর্তী উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ৩০, ২০১৮

মেহেরপুরে কমিউনিটি ক্লিনিকের নিরাপদ পানি,স্যানিটেশন ব্যবস্থা স্থাপনের সংস্কার পরবর্তী উদ্বোধন

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ে সাধারন মানুষে কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কমিউনিটি ক্লিনিকসমূহ প্রাথমিক চিকিৎসা এবং ২৭টি নির্দিষ্ট ধরনের ঔষধ বিতরনের মাধ্যমে গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা দিচ্ছে। এই লক্ষে বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশন ও জেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় রেখে দাতা সংস্থা ওয়াটার এইড এর অর্থায়নে  রুরাল ওয়াশ-আর্সেনিক মিটিগেশন প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ করছে।  সদর উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১০টি ক্লিনিকে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা স্থাপন, ক্লিনিকের যাবতীয় সংস্কার কাজ সম্পুর্ণ করার পাশাপাশি ৮ ক্লিনিকের চলমান কাজের মধ্যে ২টি ক্লিনিক পিরোজপুর পূর্বপাড়া ও রাজনগর কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।  ২টি ক্লিনিকে সংস্কার কাজে ব্যয় হয় ৮ লক্ষ ৫৭হাজার ১৬২ টাকা। 
এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা রাজনগর ও পিরোজপুর পূর্বপাড়ার সরকারি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ শেষে পরবর্তী ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
পিরোজপুর  বাজার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম প্রমূখ। কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজের সার্বিক দিক তুলে ধরেন রুরাল ওয়াশ-আর্সেনিক মিটিগেশন প্রকল্প ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজী মো ঃসোয়েব এমরান। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্প ইঞ্জিনিয়ার সাহানুর রহমান, টেকনিক্যাল অফিসার বসুদেব সরকার ও ইউনিয়ন কো-অডিনেটর প্রকাশ কুমার।

Post Top Ad

Responsive Ads Here