মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার আলমপুরে ক্ষতিগ্রস্থ ব্রীজ পরিদর্শন করেছেন।
গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুরের ক্ষতিগ্রস্থ ব্রীজ পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্রীজের উপর অস্থায়ী বেইলি অপসারণের নির্দেশ দেন এবং ভারি যানবাহন যাতে না চলতে পারে সে বিষয়ে নির্দেশনা দেন। এসময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

