বড়াইগ্রামে স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৯, ২০১৮

বড়াইগ্রামে স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ

নাটোর প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামে এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে তারই সহপাঠিদের বিরুদ্ধে। গতকাল রোববার সকালে উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
থানার অভিযোগ এবং স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে  অষ্টম শ্রেণী পড়–য়া ওই ছাত্রী শারীরিক অসুস্থ্যতার জন্য স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। পথে তার ক্লাশের সহপাঠি আসাদুল ইসলাম (১৫) এবং লাদীম হোসেন (১৪) ওইছাত্রীকে আটিকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারী স্থাণীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। অভিযুক্ত আসাদুল পারকোল গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং লাদীম একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই ছাত্র কিশোর, তাদের নামেই অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ছাত্রীদের নিরাপদে স্কুলে যাতায়াতের জন্য এই কিশোরদের শাস্তির প্রয়োজন আছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনে আদালতের নির্দেশনা নিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।

Post Top Ad

Responsive Ads Here