রাঙামাটিতে আষাঢ়ী পুর্ণিমা উদযাপিত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

রাঙামাটিতে আষাঢ়ী পুর্ণিমা উদযাপিত !

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহার, আসামবস্তি ত্রিরতœাঙ্কুর বৌদ্ধ বিহারসহ রাঙামাটির প্রতিটি বৌদ্ধ মন্দিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পুর্ণিমা উৎসব। শুক্রবার সকাল থেকে এ উপলক্ষে দিনব্যাপী পালিত হয়েছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান।
ভোরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, সূত্রপাঠ, ধর্মীয় দেশনা, মোমবাতি প্রজ্জ্বলন ইত্যাদি। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী উৎসবের।
রাজবন বিহারে উদযাপিত অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় মহাগুরু পরিনির্বাণপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শীয্য ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞা লঙ্কার মহাস্থবিরসহ অন্য ভিক্ষুমন্ডলী উপস্থিত থেকে পুন্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন। রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ অগণিত পুণ্যার্থী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একই কর্মসূচি পালিত হয়েছে শহরের আসামবস্তি ত্রিরতœাঙ্কুর বৌদ্ধ বিহারসহ অন্যান্য বৌদ্ধ মন্দিরে।

Post Top Ad

Responsive Ads Here