নাজমুল হাসান,নিজস্ব প্রতিনিধিঃ-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় শনিবার দুপুরে ইভটিজিং ও যৌন নিপীরনের দায়ে শফি খান (৪২)নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার মোবাইল কোর্ট পড়িচালনার মাধ্যমে ২০১০ সাল থেকে কার্যকর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
জানা যায়, সদর ইউনিয়নের হানিফ খানের পুত্র সফি খান চরভদ্রাসন বাজার থেকে বিভিন্ন বাড়িতে প্রতিদিন পারিশ্রমিকের বিনিময়ে কামলা দিত।এ জন্য সে প্রতিদিন সকালে বাজারে আসে।গত ২৫শে জুলাই শফি ( ৪২) একই রাস্তা দিয়ে প্রইভেট পড়ে যাওয়ার সময় পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে বৃষ্টির মধ্যে ডেকে তার বাবার নাম জিগ্যেস সহ তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে থাকে।
শনিবার ২৮ জুলাই ভোর ৬টার দিকে ঐ ছাত্রী প্রাইভেটে যাওয়ার সময় স্বাধীনতা চত্বরের কাছে ব্রিজে সে আবার ঐ ছাত্রীকে ডাকে এবং ঐ ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে ।এ সময় ঐ ছাত্রীর চিল্লাচিল্লিতে স্থানীয় জনগন আসামী শফি খানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোর্পদ করে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার তাৎক্ষনিক ভ্রা¤্রমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।

