মেহেরপুর পৌরসভার মেয়র সহ ৪ জনকে সংবর্ধনা ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ২৮, ২০১৮

মেহেরপুর পৌরসভার মেয়র সহ ৪ জনকে সংবর্ধনা !

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর পৌসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বঙ্গবন্ধু একাডেমি সম্মাননা স্মারক পাওয়ায় এবং মেহেরপুরের মেয়ে ফাতেমা ফারজানা নির্জনা, কামিনী নওশীন ও জারিন তাসনিম রোজা দুদক আয়োজিত জাতীয় পর্যায়ে বিতর্কে বাংলেদেশ চ্যাম্পিয়ন  হওয়ায় সচেতন নাগরিক সমাজ ও মেহেরপুর পৌরসভার পক্ষ খেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সচেতন নাগরিক সমাজের সংগঠক ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ফাতেমা ফারজানা নির্জনা, কামিনী নওশীন ও জারিন তাসনিম রোজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, সরকারী মহিলা কলেজের উপাধক্ষ্য রফিকুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান, পৌর কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, পৌর সচিব তফিকুল আলম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন,জেলা যুব লীগের সদস্য সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্র লীগের সাবেক সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুব লীগের আহবায়ক মিজানুজ্জামান অপু প্রমূখ। এর আগে মেহেরপুরের পৌর সভার সচেতন নাগরিক সমাজ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সংবর্ধিতদের ফুলের তোড়া উপহার প্রদান করা হয়। পরে সচেতন নাগরিক সমাজ ও মেহেরপুর পৌরসভার পক্ষ খেকে মেয়রকে ক্রেষ্ট এবং জাতীয় পর্যায়ে বিতর্কে বাংলেদেশ চ্যাম্পিয়ন ৩ বিতার্কিককে স্বর্নের চেইন ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here