মেহের আমজাদ,মেহেরপুর
কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭-৩১ মিনিটের সময় মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জন্মদিনের ওই কেক কাটেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক আরিফুল এনাম বকুল। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্ববায়ক মাহফুজুর রহমান পলেন ও আব্দুল মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সহ-সভাপতি ইসমাইল হোসেন ও মামুন, সাংগাঠনিক সম্পাদক কাজল দত্ত প্রমুখ।

