জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালী, রঙ বেরঙের বেলুন উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ জুলাই) বেলা ১১টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ জোয়াহেরুল ইসলাম রঙ বেরঙের বেলুন উত্তোলের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন কেক কাটেন এবং একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রাকীব শামিম, যুগ্ন সম্পাদক শাহজাহান আনছারী, যুগ্ন সম্পাদক নাহার আহম্মেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামন সোয়েবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।


