মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংঘঠনটি প্রতিষ্ঠা করা হয়। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে।
আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে শুক্রবার সকালে মির্জাপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনাসভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সভাপতি হাজী আবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খ. বিপ্লব মাহমুদ উজ্জল, মাহাফুজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মাহাবুব আলম, যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মাছুম রানা।
সর্বশেষ বেশ আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে ২৪ পাউন্ড কেক কেটে ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি একরাম ফারুক সিদ্দিকী।

