রাসিক নির্বাচনে নৌকায় ভোট চাইতে ভোটারদের দ্বারে বড়াইগ্রামের আ.লীগ নেতৃবৃন্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

রাসিক নির্বাচনে নৌকায় ভোট চাইতে ভোটারদের দ্বারে বড়াইগ্রামের আ.লীগ নেতৃবৃন্দ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে নৌকা প্রতীকে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাজির হয়েছেন নাটোরের বড়াইগ্রামের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি ভোটারদের কাছে গিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আ.লীগের শিক্ষা-মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মেম্বার, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব খান,  বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ সম্পাদক সুরুজ আলী, প্রভাষক গোলাম রসুল মধু আইনুল হক প্রমূখ। 

Post Top Ad

Responsive Ads Here