মধুপুরে দু’পক্ষের গোলাগুলিতে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

মধুপুরে দু’পক্ষের গোলাগুলিতে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী নিহত

ভ্রাম্যমান প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে দু’পক্ষের মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে মাদক মামলার আসামী ও সাবেক ইউপি মেম্বার মাসুদ রানা ফরিদ (৪২) নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার জলছত্র মাগন্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ফরিদ পুলিশের মাদকের তালিকাভূক্ত আসামী। তার বিরুদ্ধে মধুপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। 
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানায়, শুক্রবার ভোরের দিকে মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চল অরণখোলা ইউনিয়নের জলছত্র মাগন্তিনগর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে মাদক বেচাকেনা ও টাকার ভাগবাটোয়ারা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরপর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামের মৃত শামছুল মন্ডল ও মাজেদা বেগমের ছেলে নিহত মাসুদ রানা ফরিদ (৪২) পুলিশের মাদকের তালিকাভূক্ত আসামী। সে অরণখোলা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ছিল।    

Post Top Ad

Responsive Ads Here