মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবদল ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, যুবনেতা মোশারেফ হোসেন তপু, সাধারন সম্পাদক কাওছার আলী। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, দেশ আজ চরম রাজনৈতিক সংকটে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জনগণের প্রত্যাশা অনুসারে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থায় হতে পারে এই সংকট থেকে উত্তরণ।

Post Top Ad

Responsive Ads Here