মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৭, ২০১৮

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী

মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন,সদর থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহাফুজুর রহমান পোলেন. মুজিবনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতা ও কর্মীবৃন্দ। র‌্যালী শেষে আহবায়ক আরিফুল এনাম বকুল জানান, আগামী কাল সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হবে। এ ছাড়া মুজিবনগর ও গাংনী উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হবে

Post Top Ad

Responsive Ads Here