জলঢাকায় সাব-রেজিষ্টার জনপ্রশাসন পদক পাওয়ায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৫, ২০১৮

জলঢাকায় সাব-রেজিষ্টার জনপ্রশাসন পদক পাওয়ায় সংবর্ধনা


এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকা উপজেলার সাব-রেজিষ্টার শাহাজাহান আলী কারিগরি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট ব্যক্তি হিসেবে জনপ্রশাসন পদক পেয়েছেন । সোমবার রাজধানী ওসমানি স্মৃতি মিলনায়তনে কারিগরিতে ব্যক্তিগত পদকটি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উপলক্ষ্যে বুধবার সকালে সাব-রেজিষ্টার অফিস প্রাঙ্গনে নকল নবীশ জলঢাকা শাখা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাব-রেজিষ্টারকে। এ সময় উপস্থিত ছিলেন, নকল নবীশের সভাপতি মজিবর রহমান (মজু), সম্পাদক মোঃ শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি শ্রী সজীব রায়, মোছাঃ ময়না বেগেম, বিধান চন্দ্র রায়, মোঃ রফিকুল ইসলাম, তবিবর রহমান, মাইদুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, সরকারী কর্মচারীদের মধ্যে জনপ্রশাসনে উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে নাগরিক সেবা সহজিকরনে স্বীকৃত স্বরূপ ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ দেওয়া হয়েছে। এর মধ্যে জলঢাকার সাব-রেজিষ্টার শাহজাহান আলীকে দলিল রেজিষ্ট্রি সংক্রান্ত সকল তথ্য সম্বলিত "ভূমি ও রেজিষ্ট্রি সেবা" এবং "দলিল ক্যালকুলেটর" নামক মোবাইল অ্যাপ উদ্ভাবন ও রেজিস্ট্রির পর দ্রæত মূল দলিল ফেরত প্রদান ও পুরাতন দলিল পুড়িয়ে না ফেলা থেকে রক্ষার জন্য উদ্ভাবনী উদ্যোগ গ্রহন করায় তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এ পদক প্রদান করেন। শাহজাহান আলী তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিককে জানায়, “এ পুরস্কার আমার নয়, এটা জলঢাকা বাসীর।” ‘আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার শেষ নয়, আরো ভাল কিছু করতে চাই মানুষের জন্য।’ 

Post Top Ad

Responsive Ads Here