মেহের আমজাদ,মেহেরপুর
"শেখ হাসিনার সরকার বার বার দরকার" এই শ্লোগানে মেহেরপুর শহরের হোটল বাজার ট্রফিক মোড় থেকে শুরু করে কোর্ট মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর জালাল,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য শামীমআরা হিরা, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব,ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম,বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রবিন সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা লিফলেট বিতরণ করেন ।

