নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রগতি চাকমা বিজয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৫, ২০১৮

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রগতি চাকমা বিজয়ী

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রগতি  চাকমা বিজয়ী হয়েছেন।  জেএসএস (এমএন লারমা) গ্রুপ সমর্থিত আনারস প্রতীক নিয়ে এ প্রার্থী পেয়েছেন  ১৪হাজার ৪৮৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত প্রণতি চাকমা কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮১৫ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ উপজেলার চারটি ইউনিয়নে ৩২হাজার ৮৫৪জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৭হাজার  ৮জন এবং নারী ভোটার রয়েছে ১৫হাজার ৮৪৬জন।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন প্রগতি চাকমা, কল্পনা চাকমা এবং প্রনতি রঞ্জন খীসা। এদের মধ্যে প্রগতি চাকমা জেএসএস এমএন লারমা সংস্কার, কল্পনা চাকমা হচ্ছে স্বতন্ত্র এবং ইউপিডিএফ সমর্থিত প্রার্থী হচ্ছে প্রণতি চাকমা।

রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা ও নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, এবারের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রগতি চাকমা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪,৪৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রণতি চাকমা (কাপ-পিরিচ) পেয়েছেন ৭হাজার ৮১৫ ভোট।

রিটার্নিং অফিসার আরও জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার ছিলো।

গত ৩মে নিজ কার্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে  নিহত হয়েছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। এতে পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন নারী ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা।

Post Top Ad

Responsive Ads Here