রাঙ্গামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৫, ২০১৮

রাঙ্গামাটিতে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা শুরু

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও এসআইডিসিএইচটি- ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনা কৃষক মাঠ স্কুল বিষয়ে সহায়তাকারীদের মৌসুমব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।বুধবার সকালে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআইডিসিএইচটি- ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্যা, এসআইডিসিএইচটি- ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. দেবরাজ চাকমা।স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তিও কৃষি ও কৃষকরা। দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং আবাদী জমি হ্রাসের প্রেক্ষাপটে মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের পাশাপাশি কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে এই প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষক মাঠ স্কুল সহায়তাকারীদের কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদের উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে যা কৃষকরা গ্রহণ করে তাদের পরিবার, সমাজ তথা দেশের জন্য কাজ করতে সহায়ক ভূমিকা রাখবে।
চেয়ারম্যান অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান আপনারা আপনাদের গ্রামে কৃষি উন্নয়নে প্রয়োগ করবেন এবং অন্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন। এতে করে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। আগামীতে পার্বত্য অঞ্চল তথা দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখারও আহবান জানান তিনি।পরে জেলার বিভিন্ন উপজেলার ৬১জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here