মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেল প্রশাসক তৌফিকুর রহমান, মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, সদর উপজেলার এসি ল্যান্ড সামিউল হক, মুজিবনগর উপজেলার এসি ল্যান্ড মেজবাহ উদ্দীন. এনডিসি রকিবুল ইসলাম, আরডিসি মিনহাজুল ইসলাম প্রমুখ।

