বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার

জসিম উদ্দিন, বেনাপোল থেকে:- যশোরের শার্শার আমড়াখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা ৮৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কন্যাদাহ-গইড়া মাঠ থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।


৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক সাংবাদিকদের জানান- গোপন সংবাদে বিজিবি সদস্যরা জানতে পারে চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে বেনাপোল পোর্ট থানার গইড়া গ্রামের একটি মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আনিস ও মনির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৮৮৮ বোতল ফেনসিডিল আটক করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে থেকেই চোরাচালানিরা পালিয়ে যায় । আটক ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে পাঠানো হবে।

Post Top Ad

Responsive Ads Here