রাঙামাটি মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সম্পন্ন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৪, ২০১৮

রাঙামাটি মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সম্পন্ন !

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:-

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজের অডিটোরিয়ামে (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ডা.আবুল কালামের সভাপতিত্বে ও ডা.কোহিনুর পারভীনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিভিল সার্জন ও

মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা.শহীদ তালুকদার,সাবেক উপ-পরিচালক(চঃদাঃ) স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ওসংযুক্ত রাঙামাটি জেনারেল হাসপাতাল ডা.মফিজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী,সহযোগি অধ্যাপক ডা.এহছানুল হক ও ডা. শিরিন আক্তার খানম।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মজীবনসহ তার রাজনৈতিক জীবন ধারা নিয়ে আলোচনা করেন। পশ্চিমাদেশ থেকে কি ভাবে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার বর্ণনা দেন। তিনি ছিলেন একজন আপোষহীন নেতা। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। আর এ দেশ স্বাধীন না হলে আমরা আজীবন পশ্চিমাদের গোলামী করতে হতো। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্থলে এ দেশের হাল ধরেছেন। তাই আমরা একটি সুন্দর বাংলাদেশ পেলাম।

Post Top Ad

Responsive Ads Here