মেহের আমজাদ,মেহেরপুর-১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এসময় এনডিসি মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় তিনটি গ্রুপে বিভিন্ন শ্রেণীর ৭০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।পরে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন চিত্রাঙ্কন প্রতিযোগীতা পরিদর্শন করেন।আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত শোক দিবসের আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

