ট্রাফিক সপ্তাহ’র শেষ দিনে মেহেরপুরে ১০২ জন চালকের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৫, ২০১৮

ট্রাফিক সপ্তাহ’র শেষ দিনে মেহেরপুরে ১০২ জন চালকের বিরুদ্ধে মামলা

 
মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুরে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই  গানকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ শেষ হলো।

জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ শেষ দিনে গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে পরিচালনা করে ১০২টি চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর মধ্যে ৯৯টি মোটর সাইকেল, ১টি ট্রাক, ১টি মাইক্রোবাস ও ১টি পিকআপ ভ্যানের চালকের নামে মামলা এবং ৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। 
ট্রাফিক সপ্তাহে চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন গাড়ি, ইন্সূরেন্স না থাকাই এসকল মামলা দেওয়া হয়। 
ট্রাফিক পুলিশের টি.আই-১ ইসমাইল হোসেন জানান, সড়ক দূর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সরকারের মূল উদ্দেশ্য । ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের মামলা দেওয়ার পাশাপাশি সচেতনামূলক ও দুর্ঘটনারোধে সতর্ক করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।  ট্রাফিক সপ্তাহে গাড়ির চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছেন সরকার। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পথচারী, যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি। 
এসময় ট্রাফিক পুলিশের ট্রাফিক পুলিশের টি.আই-২ মুসতবা,  টি.আই-৩ মনির হোসেন, সার্জেন নাজমুল হাসান, টিপু সুলতান, এটিএসআই মামুনসহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা এ অভিযানে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here