মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে এক ব্যক্তির ৩ বছর কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৩, ২০১৮

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে এক ব্যক্তির ৩ বছর কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোতালেব হোসেন নামের এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড  দিয়েছেন আদালত।

 গতকাল সোমবার মেহেরপুরের অতিরিক্ত জজ ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম ওই রায় দেন। দন্ডিত মোতালেব মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের হারান মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানাগেছে ২০১৬ সালের ৯ জানুয়ারী গাংনী থানার ভবানীপুর ক্যাম্পের এএসআই ফজর আলী নেতৃত্বে মোতালেব হোসেনের বাড়ি অভিযান চালিয়ে ২০ বোতাল ফেন্সিডিল সহ মোতালেবকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫বি (১) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষি তাদের স্বাক্ষ্য প্রদান করেন। এতে মোতালেব দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছর সশ্রম করাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলার রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে এ্যাডঃ কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here