মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর সাইফ পাওয়ার টেক এর পৃষ্ট পোষকতায় এবং মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রথম বিভাগ ফুটবল লীগে পিরোজপুর জনতা ক্লাব রানার্স আপ এবং এফসিবি’কে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হয় গোভীপুর ভৈরব ক্লাব এবং পিরোজপুর জনতা ক্লাব একে অপরের সাথে মোকাবেলা করে। খেলায় জয়লাভ করলে গোভীপুর ভৈরব ক্লাব চ্যাম্পিয়ন হবে এবং এফসিবি হবে রানার্স আপ, ড্র করলেও এফসিবি চ্যাম্পিন হবে এমন সমিকরণের উপর ভর করে খেলা শুরু হয়। শুরু থেকেই উভয় দলই প্রচন্ড চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু গোল না হওয়ায় প্রথম দিকে কাটে গোল শূণ্যভাবে। দ্বিতীয়ার্দ্ধের শুরু থেকে আবারো দু’দল আক্রমানাত্বক ফুটবল খেলা খেলতে থাকে। দ্বিতীয়ার্দ্ধের ১১ মিনিটের মাথায় কর্ণার কিক পায় পিরোজপুর। রাজা কর্নার কিক নিলে গোল মুখে পিরোজপুরের সুমনকে ফাউল করে গোভীপুরের একজন খেলোয়াড়। রেফারি টিটু বাঁশি বাজায় এবং গোভীপুরের খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শণ করে এবং পিরোজপুরের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। প্রবল আপত্তি জানায় গোভীপুরের খেলোয়াড়রা। রেফারি তার সিদ্ধান্তের প্রতি অনড় থাকে। এক পর্যায়ে খেলার নির্ধারতি সময় পার হওয়ায় রেফারি খেলার শেষ বাঁশি বাজায় এবং পিরোজপুর জনতা ক্লাবকে বিজয়ী ঘোষনা করা হয়। আর এই নাটকীয় জয়ে পিরোজপুর দ্বিতীয় রাউন্ডের তিন খেলায় ৪ পয়েন্ট পেয়ে গোল গড়ে রানার্স আপ হয় এবং লীগে এফসিবি সম সংখ্যাক খেলায় ৫ পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লীগে গোভীপুরের গোল রক্ষক সবুজ সেরা খেলোয়াড় এবং একই দলের রিপন সর্বচ্চ গোলদতার নাম ঘোষনা করা হয়। খেলা শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান পুরষ্কার বিতরণ করেন। এসময় ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সহ সভাপতি আনোয়ারুল হক শাহী,ফুটবল লীগ উপ-কমিটির আহবায়ক সৈয়দ এহসানুল কবীর আরিফ, হাসানুজ্জামান হিলোন প্রমূখ উপস্থিত ছিলেন।

