টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সরকার শহিদুল ইসলামের জনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০১, ২০১৮

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সরকার শহিদুল ইসলামের জনসংযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  আলহাজ¦ সরকার শহিদুল ইসলাম ধনবাড়ীতে মঙ্গলবার বিকেলে পথ সভা করেছেন।  
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মধুপুর পৌরসভার তিন তিনবারের নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদুল ইসলাম ধনবাড়ীর  বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার, পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্রবাড়ী বেলতলা মোড় এলাকায় জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে দোয়া কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে তার কারামুক্তির লক্ষ্যে ও দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এসময় বিএনপির স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা টাঙ্গাইলের ধনবাড়ী মধুপুর-১ আসনটি পুরুন্ধার করতে সাধারন জনগনের ভোটের জরিপ অনুযায়ী বর্তমান সময়ে মধুপুপুরের সন্তান মেয়র সরকার শহিদুল ইসলাম কে বিএপির মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির দৃষ্টি কামনা বরেন।
এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের মধুপুর উপজেলা শাখার নেতা শিপন তালুকদার, ধনবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মাছুদ রানা,ধনবাড়ী উপজেলা বিএপি’র নেতা নিরঞ্জন দাস, হুমায়ূন কবির, সোহেল রানা, ধনবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন রাঙ্গা,টিক্কা, বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফ বিএসসি, সাবেক সহ সভাপতি আ: আজিজ, বীরতারা ইউনিয়ন বিএনপির সাংঠনিক সম্পাদক রতন, ধনবাড়ী ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ সোহাগ, ০১নং বীরতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.সোহাগ হোসেন, সেচ্ছাসেবক দলের বীরতারা ইউনিয়ন শাখার নেতা আ: রশিদ খন্দকার, ০১নং বীরতারা ইউনিয়ন যুবদলের নেতা বাবলু, স্বপন,পাশা সহ স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here