বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১২, ২০২৬

বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত

বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত
বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত

 


লফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্বনির্ধারিত সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


রোববার (১২ জুলাই) বিকেলে পৌর বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


দলীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর বিএনপির আওতাধীন ৯টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ গত ৭ জুলাই শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নেতাকর্মীদের যাতায়াত এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব এক যৌথ বিবৃতিতে বলেন, “বৈরী আবহাওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিঘ্ন ঘটতে পারে। তাই সবার নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে আপাতত সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে। আলোচনা সাপেক্ষে খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে।”


সাময়িক এ সিদ্ধান্তে সৃষ্ট অসুবিধার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here