আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ ৫ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১২, ২০২৬

আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ ৫ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ ৫ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা
আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ ৫ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা



আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।


রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়।


অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবিদ হোসেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর এবং সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টগরবন্দ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো জরুরি। জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানের শেষ পর্বে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here