বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৮, ২০১৮

বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে বুধবার সকালে শহরের শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা কৃষক লীগের সভাপতি জহির উদ্দিন মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাতী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here