সিংড়ায় মাদক ব্যবসা ও সেবনের দায়ে আটক-৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৮, ২০১৮

সিংড়ায় মাদক ব্যবসা ও সেবনের দায়ে আটক-৩

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মাদক ব্যবসা ও সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার মহিষমারী এলাকা থেকে আঃ হান্নানের স্ত্রী শুকজান বেগম (৪০) কে ৬ পিচ ইয়াবা ও গুরুদাসপুর থানার নারায়নপুর এলাকার মৃত এন্তাজ আলী শেখের পুত্র জোবায়দুল শেখ (৩০) কে ৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। উপ-পরিদর্শক (এস.আই) শাহেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। অপরদিকে বুধবার সকালে মাদক সেবনের দায়ে পৌর শহরের গাইনপাড়া থেকে আঃ আক্কাসের পুত্র হাসানকে আটক করে উপ-পরিদর্শক (এস.আই) ইলিয়াস কবির। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসনলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Post Top Ad

Responsive Ads Here