মাভাবিপ্রবিতে রোটারী ক্লাবের বনজ, ফলদ বৃক্ষ রোপন ও বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১২, ২০১৮

মাভাবিপ্রবিতে রোটারী ক্লাবের বনজ, ফলদ বৃক্ষ রোপন ও বিতরন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বনজ, ফলদ বৃক্ষ রোপন ও বিতরন কর্মসুচি পালন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, রোটারী ক্লাব অব টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটি। রোববার সকালে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে পুরো ক্যাম্পাসে প্রায় ৫০ টি বনজ ও ফলজ বৃক্ষ রোপন ও বিতরন করা হয়। 


এ সময় রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর সভাপতি এস. এইচ সোহাগ, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, রোটারী ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি আব্দুর রহমান মিয়া, সাধারন সম্পাদক বিমল কুমার, রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির সাধারন সম্পাদক বিপুল ঘোষ, রোটার‌্যাক্টর পি পি আশরাফ আলী, রোটার‌্যাক্টর পি পি ড. পিনাকী দে, মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ ইকবাল মাহমুদ, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও তারা দ্যাইনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও পাঁচ কাহনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও বিতরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here