টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১২, ২০১৮

টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের জুনিয়র লেকচারার ডা. খন্দকার আব্দুল মান্নানের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০ টা হতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। যতক্ষন পর্যন্ত শিক্ষক আব্দুল মান্নানের বদলি বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আব্দুল মান্নানের বদলির আদেশ বাতিলের দাবিতে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা রশ্নি বলেন, ডা. খন্দকার আব্দুল মান্নান সে শুধু আমাদের শিক্ষকই নন, তিনি আমাদের একজন অবিভাবক। তাঁর বদলির আদেশ বাতিলের দাবি জানাচ্ছি।
অপর শিক্ষার্থী আসমাউল হুসনা দোলন বলেন, রক্ত লাগে, রক্ত নিন আমাদের মান্নান স্যারকে ফেরত দিন। তার সহযোগিতায় ছাত্রী হোস্টেলের বাহিরের দেওয়াল নির্মিত হওয়ায় আমরা নিরাপদে হোস্টেলে থাকতে পারি।
শিক্ষার্থী মো. সাদিকুল ইসলাম বলেন, যতক্ষণ না পর্যন্ত স্যারের বদলির আদেশ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের প্রতিষ্ঠানের উন্নয়ন ও আমাদের লেখা পড়ার মান বাড়ানোর জন্য স্যারকে আমাদের প্রয়োজন।
মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের অধ্যক্ষ ডা. মো. হাফিজুর রহমান বলেন, মান্নান স্যার একজন ভাল মানুষ। তারমতো শিক্ষক আমার প্রতিষ্ঠানে প্রয়োজন আছে। তাই আমি তার বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছি। শিক্ষার্থীরা মান্নান স্যারের বদলি বাতিলের জন্য টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসন খান মো. নুরুল আমিন বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করেছেন। 
উল্লেখ্য, গত ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের জুনিয়র লেকচারার ডা. খন্দকার আব্দুল মান্নানের বদলির আদেশ করে ডিজি অফিসে স্থানান্তর করা হয়।

Post Top Ad

Responsive Ads Here