নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি :নাটোরের বাগাতিপাড়ায় ঈদ পরবর্তী পূর্ণমিলনী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট এমএ আবু তালহা।
মঙ্গলবার সকালে বাগাতিপাড়ায় তার নিজ বাসভবনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ লালপুর ও বাগাতিপাড়ার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু তালহা বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ লালপুর-বাগাতিপাড়ায় আবারো লাঙ্গল মার্কার কান্ডারি করবেন এতে কোন সন্দেহ নাই। আপনারা কারো কোন কথায় কান দিবেন না। কারো সাথে তর্ক করবেন না। আপনারা জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। নির্বাচনের আর বেশি দেরি নেই। এখন আর কেউ ঘরে বসে থাকবেন না। নাঙ্গল মার্কায় ভোট দিতে জনগনকে উদ্বুদ্ধ করুন। আবারো এই আসনে আমাদের প্রাণ প্রিয় নেতা হোসাইন মোহাম্মদ এরশাদের নাঙ্গলের বিজয় সুনিশ্চিত করুন।
