রাঙামাটি বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৩, ২০১৮

রাঙামাটি বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শাহেদ (২০) নামে এক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে- মো. সুমন (২২) ও মো. সোহেল (২২) সহ আরও তিনজন। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে শহরের মানিকছড়ি এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় চট্টগ্রামের রানীর হাট থেকে রাঙামাটিতে বেড়াতে আসছিল মোটরসাইকেল ৭জন বন্ধু। তাদের তিনটি মোটরসাইকেল বহর রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পৌছালে  পাহাড়িকা যার নং-( চট্ট মেট্টো - ১১-০১৬২) নামে একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলগুলোকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলগুলো নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি (অটোরিক্সা) সাথে ধাক্কা লাগে একটি মোটর সাইকেল বাসের নিচে চলে যায়। দুমরে মুচরে যায় আটোরিক্সাটাও। এসময় ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরহী মো.শাহেদ। আহত হয় আরও দুই মোটরসাইকেলের মো. সুমন ও মো. সোহেলসহ তিনজন। অপর একজনের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
রাঙামাটি হাসপাতালের চিকিৎসক ডা. নিহার রঞ্জন নন্দী জানান, সড়ক দূর্ঘটনায় আহত চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চারজনের মধ্যে একজনের মধ্যে মো. শাহেদ নামের ছেলেটার ঘটনাস্থলে মৃত্যু। বাকি তিনজনকে প্রার্থমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সৎজিত বড়–য়া এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় নিহত মো. শাহেদের বাড়ি চট্টগ্রামের উত্তর রাংগুনীয়া মোগলের হাট এলাকায়। তার বারা নাম আব্দুল কুসুম। তার স্বজদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে তার মরদেহ হস্তান্তর করা হবে। ঘতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

Post Top Ad

Responsive Ads Here