মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দতরু’র মোড়ক উন্মোচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১২, ২০১৮

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দতরু’র মোড়ক উন্মোচন

মেহের আমজাদ,মেহেরপুর 

মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দতরু’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর সরকারি কলেজের বার্ষিকী শব্দ তরু’র মোড়ক উন্মোচন করেন। সরকারি কলেজের আয়োজনে এবং মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শব্দতরু’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সর্দারের সভাপতিত্বে শব্দতরু’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, মইনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন শুধু শিক্ষা গ্রহন করলেই হবেনা। সুশিক্ষা গ্রহন করতে হবে। তিনি আরো বলেন মেহেরপুর সরকারি কলেজ তাদের যে ঐতিহ্য বজায় রেখে স্মরণিকা প্রকাশ করছে তার জন্য ধন্যবাদ।


Post Top Ad

Responsive Ads Here