সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১২, ২০১৮

সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর -সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নিপিড়ন, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুর প্রেস ক্লাব। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো,সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সুজন-এর সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, কোন কারণ ছাড়ায় সারাদেশে সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। অথচ সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরে। কিন্তু কোন সময় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছেনা। সম্প্রতি সাংবাদিকদের উপর যে হামলা চালানো হয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতার আনার দাবি জানিয়েছেন। বক্তারা আরও বলেন,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। ঢাকায় ছাত্র আন্দোলনের মধ্যে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতের দ্রæত গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে। 
মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানব বন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। 

Post Top Ad

Responsive Ads Here