ফরিদপুর প্রতিনিধি : স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এম পি বলেন,আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত না করলে সকল উন্নয়ন বাধাগৃস্থ হবে। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় অনুন।
আজ দুপুরে ফরিদপুর সদর উপজেলার নথ্য চ্যানেল ইউনিয়নে সকল চরবাসী আয়োজিত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন,বর্তমান যুগেএকটি দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে জাতির অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য ও প্রত্যাশা পূরণের উপযোগী শিক্ষা প্রদান। বাংলাদেশ ২০২০-২১ সালের মধ্যে মধ্য আয়েরএবং ২০৪১ সালের উন্নত দেশে উন্নীত হওয়ার যে লক্ষ্যস্থির করেছে মানসম্মত শিক্ষা ছাড়া সেটি অর্জন সম্ভবনয়।আর এ বিষয়ে সবচেয়ে বড়ভূমিকা থাকবে শিক্ষক সমাজের।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর জামাতা ও মন্ত্রীপুত্র খন্দকার মাশরুর হোসেন , জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া,জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা,পুলিশ সুপার জাকির হোসেন খান,শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, নথ্য চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মুস্তাক প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক মোল্লা ।
|
শনিবার, আগস্ট ১১, ২০১৮
Home
আওয়ামীলীগ
জাতীয়
জেলা সংবাদ
ফরিদপুর.
বাংলাদেশ
আগামী নির্বাচনে আ’লীগকে জয়যুক্ত না করলে সকল উন্নয়ন বাধাগ্রস্ত হবে-ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
আগামী নির্বাচনে আ’লীগকে জয়যুক্ত না করলে সকল উন্নয়ন বাধাগ্রস্ত হবে-ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
Tags
# আওয়ামীলীগ
# জাতীয়
# জেলা সংবাদ
# ফরিদপুর.
# বাংলাদেশ
About সময় সংবাদ
বাংলাদেশ
লেবেলসমূহ:
আওয়ামীলীগ,
জাতীয়,
জেলা সংবাদ,
ফরিদপুর.,
বাংলাদেশ
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

