চরভদ্রাসনে উপজেলা আ’লীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১১, ২০১৮

চরভদ্রাসনে উপজেলা আ’লীগের উদ্যোগে শোক দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন।

MD NAZMUL HASAN NIROB, STAFF REPORTER-


ফরিদপুরের চরভদ্রাসনে  উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সংগঠন দলগুলো মিলে নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতী সভা করেছেন। এ সভার সভাপত্বি করেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাদ খান। সভার সার্বিক পরিচালনা করেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার। দিবসটি স্বার্থক করে গড়ে তোলতে অন্যান্যের মধ্যে মতামত পেশ করেন, উপজেলা আ.লীগের সহসভাপতি মোঃ ইছাহাক মিয়া, শফি উদ্দিন খালাসী, যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ সহসভাপতি দীপু খালাসী, সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা, সাংগঠনিক সম্পাদক মাসুদ ফকির, ছাত্রীলগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমূখ। সভাশেষে জাতীর পিতার রূহের মাগফেরাত ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর মাতা কাজী জেবুন্নেছার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ নোমান মানসুর।

Post Top Ad

Responsive Ads Here