বড়াইগ্রামে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৫, ২০১৮

বড়াইগ্রামে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার(২৪জুন) সকালে উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ ব্যাচের সকল ছাত্রছাত্রী একত্রে একটি র‌্যালি বের করে পূণরায় বিদ্যালয় চত্তরে উপস্থিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের ছাত্র ও ঈশ^রদী উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফের সভাপতিত্বে এবং বনপাড়া জাহেদা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. জাহেদুল ইসলামের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অন্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আফজাল হোসেন, রহিমুল হক, রবিউল করিম এবং ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাচকৈড় শাখার শাখা ব্যবস্থাপক ফরহাদ হোসেন, দত্তপাড়া মডেল কলেজের প্রভাষক(রসায়ন) সাইফুল ইসলাম রুহুল, একমি ল্যাবরোটিভ লি. এর এক্সিকিউটিভ মেহেদী হাসান টিটু, সহকারী শিক্ষক জান্নাতুল হোসেন, আকলিমা খাতুন, ও বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত আসলাম আলী, রায়হান আলী, আব্দুল করিম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here