ফরিদপুরে তালাবন্দি ঘড়ের মধ্যে গৃহবধূর ঝুলন্ত লাশ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৬, ২০১৮

ফরিদপুরে তালাবন্দি ঘড়ের মধ্যে গৃহবধূর ঝুলন্ত লাশ!

ডেস্ক নিউজ- ফরিদপুর সদরে মমতাজ বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা শহরের চর কমলাপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মমতাজ বেগম ওই এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি সুমন শেখ(৩৫)এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।পুলিশ সুত্র জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে চর কমলাপুরের একটি বাসা থেকে মমতাজের মরদেহ উদ্ধার করা হয়। সুমন শেখ ওই বাসাটি গত ৪ আগস্ট ভাড়া নিয়েছিলেন। ওই বাড়িতে সুমন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার দে জানান, মরদেহ উদ্ধারের সময় ওই ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা খুলে ভেতরে ঢুকে দেখা যায় একটি ওড়না গলায় পেঁচানো অবস্থায় মমতাজের মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। ওই সময় গৃহবধূর স্বামী ও দুই সন্তানকে পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here