বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের জোনাইল সরাবাড়িয়া গ্রামের গৃহবধ‚ শিপ্রা কস্তার ওপর বর্বর নির্যাতন, নগ্ন ছবি তুলে শ্লীলতাহানী ও আতœহত্যায় প্ররোচনা দানকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নির্যাতন বিরোধী সামাজিক সংগঠন ‘যৌন হয়রানি নির্ম‚ল নেটওয়ার্ক’ বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নারী নেত্রী প্রভাতী বসাক, পৌর কাউন্সিলর কহিনুর বেগম পান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শিপ্রা কস্তাকে পরকীয়ার অপবাদ দিয়ে গত ১৭ জুলাই স্থানীয় তিন বখাটে রমজান ফকিরের ছেলে আলম ফকির, মান্নান আলীর ছেলে সবুজ সরকার ও আনার কুলির ছেলে আবু হানিফ শারিরীক নির্যাতন করার পর নগ্ন করে ছবি তুলে যৌন নির্যাতন চালায়। এ অপমান ও কষ্ট সইতে না পেরে ২১ দিন পর ৭ আগষ্ট শিপ্্রা গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। শিপ্রার নয় ও ছয় বছরের দুইটি মেয়ে এখন মা হারা। অবিলম্বে ওই তিন বখাটেদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
এদিকে বড়াইগ্রাম সার্কেলের এএসপি হারুন অর-রশিদ জানান, আসামী তিনজনের মধ্যে সবুজ সরকার মঙ্গলবার রাতে আতœসমর্পন করেছে। বাকী দুই জনকেও যে কোন উপায়ে আটকের চেষ্টা চলছে।

