লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৬, ২০১৮

লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচী

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে এ আয়োজন করে থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। এতে লালপুর থানা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেচ্ছায় রক্তদান করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালপুর থানা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আ’লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here