সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে শুরু হওয়া বিশেষ
ট্রাফিক সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান
চালিয়ে ৩১৩ টি মামলা দায়ের করেছে আর এমপি ট্রাফিক বিভাগ।এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ কর্তৃক ১১ টি
যানবাহন জব্দ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানাকরা হয়েছে বলে
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এ তথ্য
নিশ্চিত করেন।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, ট্রাফিক সপ্তাহের
দ্বিতীয় দিনে মহানগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোট ৩১৩টি মামলা দেওয়া হয়। সেই
সাথে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১১টি যানবাহন জব্দ করা হয়। এরমধ্যে ৯টি মোটরসাইকেল
ও ২টি সিএনজি।সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের
মাধ্যমে এ মামলা দেওয়া হয়।
তিনি আরো বলেন, গতকাল রোবিবার ট্রাফিক সপ্তাহ শুরুর প্রথম দিনে
আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭৫ টি মামলা দায়ের ও প্রয়োজনীয়
কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ কর্তৃক ৯ টি মোটরাসাইকেল ও ৯টি সিএনজি আটক সেইসাথে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানাকরা হয়েছে ।ট্রাফিক সপ্তাহ শেষ হয়ে গেলেও আরএমপির ট্রাফিক বিভাগের এ ধরণের
কার্যক্রম অব্যাহত থাকবে। মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য যানবাহন চালকদের সচেতনতা সৃষ্টির
লক্ষ্যে নগরজুড়ে মাইকিংও করা হচ্ছে।

